মোঃ সোহানুর রহমান; নওগাঁ প্রতিনিধি:
বাংলাদেশ পুলিশের এএসআই (নিরস্ত্র) পদে নিয়োগের প্রথম দিনের লিখিত পরীক্ষা নওগাঁয় সুষ্ঠু, স্বচ্ছ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) নওগাঁ মিশন বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন মোঃ আশিক সাঈদ। এ সময় উপস্থিত ছিলেন খন্দকার মোঃ শামীম হোসেন, মোহাম্মদ তারিকুল ইসলাম এবং মির্জা সায়েম মাহমুদ।
বাংলাদেশ পুলিশে স্বচ্ছ, নিরপেক্ষ ও মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে পরীক্ষার সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুরো পরীক্ষা শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং পরীক্ষার্থীরা নির্বিঘ্নে পরীক্ষায় অংশগ্রহণ করেন।